শহীদ আবদুস সালামের কথা

সোনার বাংলা অনলাইন
১ মার্চ ২০২৬ ২১:৩৯

২৮শে ফেব্রুয়ারি ছিল শহীদ আব্দুস সালামের ১৩তম শাহাদাতবার্ষিকী

আল্লামা সাঈদীর রায়কেন্দ্রিক বিক্ষোভ মিছিলে যাওয়ার পূর্বে স্ত্রীকে বলেছিলেন, মমতাজ, আমি গোসল করে পাক-সাফ হয়ে যাচ্ছি। আমি যদি শহীদ হয়ে যাই, আমাকে গোসল করিও না।
স্ত্রী রাগারাগি করে এ বলে বাধা দেন, তোমার শহীদ হওয়ার সময় হয়নি। তুমি মারা গেলে বাচ্চা-সংসার কে দেখবে? ওদের বিয়ে-শাদি, ওদের লেখাপড়ার কী হবে? আমি ওদের মা এবং তোমার স্ত্রী হিসেবে বলছি…
তখন তিনি বলেছিলেন, “তুমি না জামায়াতে ইসলামীর রোকন, তুমি বোঝ না—আমার শহীদি মৃত্যুর কামনা।
তিনি তাহাজ্জুদগুজার ছিলেন। রাতের আঁধারে আল্লাহর দরবারে গভীর আকুতি নিয়ে কেঁদে কেঁদে নিজামী সাহেব ও সাঈদী সাহেবসহ সকল নেতৃবৃন্দের মুক্তির জন্য দোয়া করতেন এবং শহীদি মর্যাদা কামনা করতেন।
গতকাল ২৮শে ফেব্রুয়ারি ছিল শহীদ আব্দুস সালামের ১৩তম শাহাদাতবার্ষিকী।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

জামায়াতে ইসলামী

সম্পর্কিত খবর