ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

সোনার বাংলা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ২১:৪৬

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন মি. প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান

২৪ জানুয়ারি ভারতের ৭৭-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার মান্যবর মি. প্রণয় ভার্মা ও মিসেস মানু ভার্মার আমন্ত্রণে এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শনিবার সন্ধ্যায় ‘রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল’ ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন অংশগ্রহণ করেন।

এ সময় মান্যবার হাইকমিশনার মি. প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তারিখ: ২৪ জানুয়ারি ২০২৬ খ্রি.

প্রেস বিজ্ঞপ্তি

জামায়াতে ইসলামী ড. শফিকুল ইসলাম

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
২৯ এপ্রিল ২০২৬ ১৮:১৯

গুপ্ত, গুপ্ত
২৯ এপ্রিল ২০২৬ ১৮:১৭

সম্পর্কিত খবর