জামায়াত ক্ষমতায় গেলে নারী ও অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ আশ্রয় পাবেন
৪ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭
জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর) : জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী ও অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ আশ্রয়ে জীবনযাপন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, আমাদের বড় অভাব চরিত্রবান নেতা ও দায়িত্বশীলের। কারণ আমাদের দেশের সম্পদ বিদেশে পাচার করেছে সব নেতাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রথমেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ।
গত রোববার (৩০ নভেম্বর) যশোরের চৌগাছায় দুপুর ২টায় চৌগাছা পাইলট হাইস্কুল মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াতের মজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম আরো বলেন, ২০০১ সালে ১৮ জন এমপি ও ২ জন মন্ত্রী ছিল। কিন্তু কোনো দুর্নীতির প্রমাণ কেউ করতে পারে নাই। এখানেই প্রমাণ হয় জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী ও অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ আশ্রয়ে জীবনযাপন করতে পারবেন, ইনশাআল্লাহ। কারণ এটাই ইসলামী বিধান।
এছাড়া সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেশের যে পরিবেশ পেয়েছিÑ তা কাজে লাগাতে হবে ফরিদ উদ্দিন ভাইকে চৌগাছা-ঝিকরগাছার পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে সংসদ ভবনে পাঠানোর মাধ্যমে। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশের ৫৭ হাজার বর্গমাইল জমিনের মালিক আল্লাহ। আর এ জমিনে আইন চলবে তার। এবার বাংলাদেশের জনগণকে জামায়াতে ইসলামীর উদ্যোগে মডেল পার্লামেন্ট উপহার দেয়া হবে, ইনশাআল্লাহ। সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য যশোর-১ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর জেলা আমীর, অধ্যাপক গোলাম রসুল, যশোর জেলার জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, আন্তর্জাতিক শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও যশোর-২ আসনে সংসদ সদস্যপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ সভাপতিত্বে জনসভা সঞ্চালনা করেন চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন ও সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ ও গিয়াসউদ্দিন।