আহসান হাবিব বুলবুল-এর কবিতা
অভাব
প্রিন্ট ভার্সন
১৪ জানুয়ারি ২০২৬ ১০:০১
১৪ জানুয়ারি ২০২৬ ১০:০১
‘অভাব’
তিন অক্ষরের শব্দটি দুনিয়া কাঁপায়
অভাব মানুষকে বিচলিত করে।
সতত আমি নিচের দিকে তাকাই
সেই গল্পের মতো,
কারো জুতা নাই
কারো যে পা’টাই নাই!
‘অল্পে তুষ্টি’- মানতে রাজি না কেউ,
আরো চাই আরো চাই।
লোভের আগুনে পোড়ে গোটা সমাজ।
একসময় সে নিজেও পোড়ে,
তখন ফিরে আসার থাকে না সময়।
তার চেয়ে এসো দু’হাতকে কর্মীর হাত বানাই
দারিদ্র্যকে করি জয়
মননশীলতায় খুঁজি আশ্রয়;
ফিরে যাই নবীজি (সা.)-এর কথায়-
‘প্রকৃত ধনী তো সেই
যার মন ধনী।’