বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এর সৌজন্য সাক্ষাৎ

সোনার বাংলা অনলাইন
১১ জুন ২০২৬ ১৬:১১

আজ ১১ জুন, বৃহস্পতিবার, সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের উপপ্রধান মি. অ্যান্ডার্স বি. কার্লসেন। এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

 

আজ ১১ জুন, বৃহস্পতিবার, সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের উপপ্রধান মি. অ্যান্ডার্স বি. কার্লসেন।

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ও ডেনমার্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের অবদান ও মানসম্মত ঔষধ আমদানিতে ডেনমার্কের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ডেনমার্কের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়Ñ যা দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করবে।

সাক্ষাতে ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ১১ জুন ২০২৬ খ্রি.

 

বিরোধীদলীয় নেতা

সম্পর্কিত খবর