বিরোধীদলীয় নেতার সঙ্গে ICAPP- এর সেক্রেটারি জেনারেল মি. ওহ সং-এর সৌজন্য সাক্ষাৎ
৯ জুন ২০২৬ ১২:২৭
৮ জুন, সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে The International Conference of Asian Political Parties (ICAPP)-এর সেক্রেটারি জেনারেল মি. ওহ সং (Mr. OH SONG) এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন (ICAPP)-এর সেক্রেটারিয়েট অফিসার মি. পার্ক বিয়ংচান (Mr. PARK BYEONGCHAN) এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি।
৮ জুন, সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে The International Conference of Asian Political Parties (ICAPP)-এর সেক্রেটারি জেনারেল মি. ওহ সং (Mr. OH SONG) এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন (ICAPP)-এর সেক্রেটারিয়েট অফিসার মি. পার্ক বিয়ংচান (Mr. PARK BYEONGCHAN) এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি।
Mr. OH SONG আমীরে জামায়াতের কাছে (ICAPP)-এর কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন। (ICAPP)-এর পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণের জন্য মাননীয় বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রন জানানো হয়। পাশাপাশি (ICAPP)-এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভূক্ত করার বিষয়েও আলোচনা করেন।-তারিখ : ৮ জুন, ২০২৬ খ্রি. প্রেস রিলিজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিরোধীদলীয় নেতা র ডা. শফিকুর রহমান এমপি