নির্বাচনী সংহিসতার প্রতিবাদে রাজধানীতে সোমবার ১১ দলীয় জোটের বিক্ষোভ
সোনার বাংলা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১
নির্বাচন পরবর্তী সংহিসতা বন্ধে আগামীকাল সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে।
রোববার দুপুরে ইসির সঙ্গে বৈঠকের পর সাবেক এমপি হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের একথা জানান। এদিকে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজা করার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে পৌঁছান তারা।