জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান নির্বাচিত

সোনার বাংলা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

চার দশক পর আবার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ১ লাখ ৬৯ হাজার ৭৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। অধ্যাপক মুজিবুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১০ ভোট। অর্থাৎ, মাত্র ৭৭৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।

এর আগে ১৯৮৬ সালে অধ্যাপক মুজিবুর রহমান এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।