মামদানির বিজয়: বাংলাদেশী অ্যান্টির বিজয় বলে ভাষণে উল্লেখ্য করলেন
৬ নভেম্বর ২০২৫ ১৩:৫০
জোহরান মামদানি পাশে শহীদ মীর কাসিম আলীর ভাই মীর মাসুম. তার পাশের মহিলাটি শাহানা মাসুম। মামদানির পক্ষে নির্বাচনী প্রচারণায় এবং মেয়র তৈরী করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী তার উত্থানের নেপথ্যে একজন বাংলাদেশী মানুষের কথা জেনেছি তিনি হলেন শাহানা মাসুম। তার পরিচয় হলো তিনি শহীদ মীর কাসিম আলীর ভাই মীর মাসুম ভাইয়ের স্ত্রী।
ভিডিও লিঙ্ক দেখুন https://www.youtube.com/watch?v=7lxAgVkXV14
। মোহাম্মদ মনিরুল আলাম ।।
গত ৪ নভেম্বর অ্যামেরিকার নিউইয়র্ক সিটি মেয়র হিসাবে নির্বাচিত প্রথম মুসলিম জোহরান মামদানি তার বিজয় ভাষণে তার বিজয়কে সবার বিজয়ের পাশাপাশি একজন বাংলাদেশী আন্টির বিজয় হিসেবে ঘোষণা করেন । জোহরান মামদানির সেই বাংলাদেশি আন্টি কে জানেন? তিনি হলেন বাংলাদেশের ইসলামী আন্দোলনের অ্যাকিলিস হিল ভেঙে দিয়ে একটা শক্তিশালী অর্থনৈতিক কাঠামো বিনির্মাণের প্রবাদ পুরুষ শহীদ মীর কাশেম আলী স্যারের ছোট ভাই মীর মাসুম আলী চাচার সহধর্মিণী; আমাদের সবার প্রিয় চাচী আম্মা জনাবা শাহানা মাসুম ( Shahana Masum)
স্ট্যাটেন আইল্যান্ডে মুসলিম কিংবা অমুসলিম গোটা কমিউনিটিতে সমানভাবে জনপ্রিয় এই পরিবারটি এবারের নিউইয়র্কের মেয়র নির্বাচনে যে অপরিসীম ভূমিকা রেখেছেন, কিংবা মহান আল্লাহ তাদেরকে সেই ভূমিকা রাখার সুযোগটা করে দিয়েছেন তার জন্য অবনত মস্তকে সেজদাবনত হয়ে সৃষ্টিকর্তার দরবারে কৃতজ্ঞতা জানাই। অ্যামেরিকায় গিয়ে যতো বার চাচার বাসায় গেছি কেমন যেন একটা অদ্ভুত ভালোলাগা কাজ করেছে। উনারা আজো খাবার খান, শহীদ মীর কাশেম আলী স্যারের কিনে দেয়া প্লেটে। কত কষ্ট বুকে জমিয়ে রেখে এই মানুষগুলো উম্মাহর কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে সেইটা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না কারো।মহান আল্লাহ মাসুম চাচা, শাহানা চাচী আম্মাকে নেক হায়াত দান করুন, আমীন।
এই বিজয় শুধুমাত্র একটা বিজয় নয়। বরং চরম মুসলিমবিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পের প্রতি অ্যামেরিকানদের চূড়ান্ত ঘৃণার বহিঃপ্রকাশ।
ভালই লাগলো নিউইয়র্কের বাংলাদেশি চাচির রাজনৈতিক সামাজিক সচেতনতা দেখে। এরকম চাচি কমিউনিটিতে থাকলে কমিউনিটি অবশ্যই সুন্দর হবে আর কমিউনিটির ভাগ্য যে এরকম চাচি পাওয়া গেছে। আমরা গর্ববোধ করছি এই সম্মানিত চাচীর জন্য। আমরা এরকম প্রচুর পরিমাণে চাচী চাই সারা পৃথিবীর প্রতিটি কমিউনিটিতে আর আমাদের সুখী শহরে।
এ ছাড়া আমাদের Community-Leader Joynal Abedin ভাই মামদানির মেয়র হওয়ার কারিগর হিসাবে দুই থেকে তিন বছর আগে কাজ করে আসছেন, যা আমার নিজের চোখে দেখা। তাই আজ এই বিজয়ে দুই জনকে অনেক শুভেচছা ও মোবারকবাদ। ( সংকলিত)