শহীদ ও আহতদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশের চেতনাকে নস্যাৎ হতে দেয়া যাবে না – মোবারক হোসাইন
৩০ জুলাই ২০২৬ ১১:০০
নারায়ণগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, শহীদ ও আহতদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশের চেতনাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদ পরিবার ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করতে হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
গত ২৭ জুলাই সোমবার বিকেলে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের ‘গ্রীন গার্ডেন’ মিলনায়তনে ‘জান দেব, তবু জুলাই দেব না’- এই দৃঢ়প্রত্যয় ও স্লোগান সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাইযোদ্ধাদের সাথে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ মুমিনুল হক সরকার।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল জব্বার সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালানয় মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক আহত জুলাইযোদ্ধা উপস্থিত ছিলেন।