সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতি চর্চার বিকল্প নেই:কবি মোশাররফ হোসেন খান
২৩ আগস্ট ২০২৬ ১৩:২২
কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা-২০২৫-এর জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কিশোরকণ্ঠের সম্পাদক কবি মোশাররফ হোসেন খান বলেন, ‘ সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতি চর্চার বিকল্প নেই। কিশোরকণ্ঠ শিশু-কিশোরদের একটি পত্রিকা হলেও এর সঙ্গে তিনটি প্রজন্ম ওতপ্রোতভাবে জড়িত। দেশের সকল কিশোর-কিশোরীর কাছে কিশোরকণ্ঠ পৌঁছে দেওয়াই আমাদের প্রত্যাশা।’ তিনি নিজ নিজ অবস্থান থেকে কিশোরকণ্ঠকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা-২০২৫-এর জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানের প্রতিযোগীদের একাংশ
জাতীয় পর্যায়ের ১০০ জন বিজয়ীকে ক্রেস্ট, নগদ অর্থ, সার্টিফিকেট ও মূল্যবান বই প্রদান করা হয়। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় শাখা ও জাতীয় পর্যায় মিলিয়ে মোট ৩৬ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে।
কিশোরকণ্ঠের সম্পাদক কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক আবুল আসাদ। প্রধান আলোচক ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মহাসচিব সিবগাতুল্লাহ সিবগা, কবি জাকির আবু জাফর, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, হাফেজ রাশেদুল ইসলাম এমপি এবং কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম। এ ছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্যসহ কিশোরকণ্ঠ পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য মানুষের কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন। কিশোরকণ্ঠ সেই পরিবর্তনের জন্য কাজ করছে।’
প্রধান অতিথির বক্তব্যে আবুল আসাদ বলেন, ‘একুশ শতকের লড়াইটি বুদ্ধির লড়াই। বুদ্ধির লড়াইয়ে জিততে হলে আমাদের জ্ঞানের দিকে এগিয়ে যেতে হবে।’
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলাই কিশোরকণ্ঠের অন্যতম লক্ষ্য। কিশোরকণ্ঠের মাধ্যমে একজন পাঠক নিজের জীবন ও দর্শনকে চিনতে এবং আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রয়োজনীয় শিক্ষা পায়।’
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মহাসচিব সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘কিশোরকণ্ঠ আলোকিত মানুষ গড়ার জন্য কাজ করছে। গল্প, উপন্যাস ও কবিতার মাধ্যমেও যে মানুষকে আলোকিত করা যায়, সেই চেষ্টাই করে যাচ্ছে কিশোরকণ্ঠ।’ অনুষ্ঠানে বিজয়ীদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে উপস্থিত দর্শক ও অভিভাবকেরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।
কশিোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতযিোগতিা-২০২৫-এর পুরস্কার প্রদান সাহিত্য