সাংবাদিকতার পাশাপাশি তিনি সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব, সম্পাদক পরিষদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করে।
তার প্রথম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সমাজ ও নয়া দিগন্ত পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে নয়া দিগন্তে দোয়া দেশের গণমাধ্যমে তার দীর্ঘ অবদান ও পেশাগত জীবনের স্মৃতিচারণ করে আলোচনা করা হবে।