আখাউড়ায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের সেলাই মেশিন বিতরণ


৩০ জুলাই ২০২৬ ১১:০০

আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। তিনি অভিযোগ করে বলেন, কসবা-আখাউড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত সরকারি অর্থের যথাযথ স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে না। বিশেষ করে খাল খনন কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেন আতাউর রহমান সরকার। প্রেস বিজ্ঞপ্তি।