মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা

তোমাকে ভালোবাসায় সুখ


১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৮

দুই চোখে ঘুম নেই
রাত কাটে নির্ঘুম
আমি মগ্ন হই আরাধনায়
মাঝ রাতে দরজাগুলো খুলে যায়
আমি পাই বেহেশতের ঘ্রাণ
হে প্রভু
তবে সুখ দাও
শান্তি দাও
তুমি তো আমার ভালোবাসা
তুমি তো আমার প্রেম
তোমাকে ভালো না বেসে উপায় কী বলো
তোমার পথ তো ভালোবাসার পথ
তোমার পথ তো মুক্তির পথ
তোমার পথে চলেই সুখ পাই
তোমার পথে চলেই শান্তি পাই
হে প্রভু
আমি ভালোবাসি তোমাকে
তোমাকে ভালোবাসায় সুখ।