পাকুন্দিয়ায় কর্মী সম্মেলন ও রাস্তা সংস্কার


২৮ জুন ২০২৫ ০৮:৩২

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগের শিমুলিয়া চৌরাস্তায় ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়। গত ২২ জুন রোববার ইউনিয়ন সেক্রেটারি মো. রফিকুল ইসলামের সঞ্চলনায় ইউনিয়ন আমীর মো. মারফত আলী দুলালের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কিশোরগঞ্জ জেলা শাখা সহকারী সেক্রেটারি কাজী মো. সাইফুল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম।
এ সময় প্রধান মেহমান বলেন ১৪-২৮ জুন ১৫ দিনব্যাপী বাইতুলমাল ও সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষে প্রত্যেক কর্মীকে তার ব্যক্তিগত ইয়ানত বৃদ্ধিসহ গ্রাম ও কেন্দ্র কমিটি গঠন করে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দীন কায়েমের জন্য সর্বাবস্থায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য সকল জনশক্তিকে দায়িত্বশীল পর্যায়ে আসতে হবে। কর্মী সম্মেলন ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৬০ জন কর্মী অংশগ্রহণ করেন।
এছাড়া কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এগারসিন্দুর ইউনিয়ন শাখার উদ্যোগের শুক্রাবাদ চৌরাস্তা হতে মজিতপুর বালিকা দাখিল মাদরাসা পর্যন্ত রাস্তা সংস্কার/গর্ত ভরাট করা হয়।
সংস্কার কাজে বক্তারা বলেন, সমাজের সর্বোত্তম কাজ হলো রাস্তা মেরামত করা। এই কাজ সাদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সংস্কার কাজে সরাসরি অংশগ্রহণ করেন এগারসিন্দুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুস সামাদ, পাকুন্দিয়া উপজেলা শিবিরের সভাপতি আকরাম হোসেন, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জিয়াউর রহমান জিয়া মুন্সিসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।