মতলব উত্তরে জামায়াতের মহিলা কর্মী সম্মেলন
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:০৩
দেওয়ান মুরাদুজ্জামান, মতলব (চাঁদপুর) : চাঁদপুর মতলব উত্তরের ওটারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখা কর্তৃক মহিলা কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জানুয়ারি শুক্রবার সকালে মতলব উত্তরের ওটারচর গ্রামে এ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবদুল মোবিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ থানা কর্মী পরিষদের সদস্য ডা. রাশেদা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর বিল্লাল হোসেন মিয়াজী। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা মহিলা শাখার সাধারণ সম্পাদক মেঘা সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার সভাপতি প্রফেসর দেওয়ান আবুল বাসার। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আরো বক্তব্য রাখেন ফারজানা আক্তার ইমা (সহকারী সেক্রেটারি চাঁদপুর জেলা শাখা) এবং দাওয়াতি কাজের গুরুত্ব ও পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন ডাক্তার ফারজানা মনসুরা (থানা কর্ম পরিষদ সদস্য, ঢাকা দক্ষিণ)। আরো বক্তব্য রাখেন কুলসুমা আক্তার (কর্মপরিষদ সদস্য, চাঁদপুর জেলা শাখা), সাহিন সুলতানা চৌধুরী (জেলা সেক্রেটারি চাঁদপুর জেলা শাখা) প্রমুখ।