জনবিচ্ছিন্ন হয়ে করুণ পরিণতির পথে আওয়ামী লীগ
১৯ নভেম্বর ২০২৬ ১৩:১৬
॥ হারুন অর রশীদ ॥
যারা গৃহযুদ্ধ জিকির তুলছেন, তারা ভুলে গেছেন সেই দিন আর নেই। বরং তাদের এ জঙ্গিবাদী সন্ত্রাসের মাধ্যমে দুটি বিষয় বিশ্বব্যাপী বৈধতা পাবে, তা হলো— ১. গণহত্যার দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি পাবে। ২. যুদ্ধের মাঠে শত্রুসৈন্যের বিরুদ্ধে অস্ত্র তাক করা এবং হত্যা করা সমরনীতির অংশ এবং বৈধ। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, হাসিনা এবং ভারত বাংলাদেশের ভালোর জন্য রাজনীতি করে না। তার রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য হলো— বাবা-মা, ভাই-বোনের হত্যার প্রতিশোধ। এর সাথে এবার যোগ হয়েছে তাকে সপরিবার ও দলবলে দেশছাড়া করার প্রতিশোধ স্পৃহা। জীবন সায়াহ্নে এসে দেশের তরুণদের বিভ্রান্ত করে দেশপ্রেমিক সেনাবাহিনীর অস্ত্রের মুখে দাঁড় করিয়ে অট্টহাসি হাসার বাসনা জেগেছে তার মনে।
মানুষ খুন, বাড়িঘর, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আগুনসন্ত্রাস চালিয়ে গৃহযুদ্ধাবস্থা হয় তো তৈরি করে দেশকে অস্থিতিশীল করা যায় । কিন্তু জনসমর্থন এ যুগে আর পাওয়া যায় না। বরং জনবিচ্ছিন্ন হয়ে গণপিটুনিতে মরার প্রেক্ষাপট তৈরি হয়।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, একবিংশ শতাব্দীতে গণবিপ্লবের মুখে পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচারী শাসকই গৃহযুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফিরে আসতে সফল হননি। বিংশ শতাব্দীতে বিদেশি শক্তির সরাসরি হস্তক্ষেপে কিছু পাল্টা-বিপ্লব সফল হলেও, একবিংশ শতাব্দীতে পালিয়ে যাওয়া শাসকদের ফিরে আসার সব প্রচেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
একবিংশ শতাব্দীর ব্যর্থ প্রচেষ্টাগুলোর মধ্যের কয়েকটি তুলে ধরা হলো— ১. ইয়েমেনের আলী আবদুল্লাহ সালেহ। ২০১১ সালে ক্ষমতা ছাড়ার পর ২০১৪ সালে হুথি বিদ্রোহীদের সাথে হাত মিলিয়ে সালেহ পুনরায় ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত হুথিদের সাথেই তার চরম বিরোধ বাধে এবং ২০১৭ সালে হুথি যোদ্ধাদের হাতেই তিনি নিহত হন। ২. ইউক্রেনে ভিক্টর ইয়ানুকোভিচ। ২০১৪ সালের বিপ্লবের পর রাশিয়ায় পালিয়ে যাওয়ায় তাকে ফিরিয়ে আনার জন্য দনবাস অঞ্চলে বিদ্রোহ ও পরবর্তীতে রাশিয়ার সামরিক অভিযান চললেও তিনি আর ইউক্রেনের ক্ষমতায় ফিরতে পারেননি। তিনি এখনো রাশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন। ৩. সিরিয়ার বাশার আল-আসাদ। ২০২৪ সালের ডিসেম্বরে পতন ও রাশিয়ায় পলায়নের পর ২০২৫ ও ২০২৬ সালে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আসাদের অনুগত বাহিনীগুলো নতুন সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ও অস্থিরতা তৈরির চেষ্টা চালায়। তবে নতুন সরকার কঠোরভাবে সেই বিদ্রোহ দমন করে এবং আসাদ বা তার শাসন আর ফিরে আসতে পারেনি। ৪. নিকারাগুয়ায় ১৯৭৯ সালে পালিয়ে যাওয়া স্বৈরশাসক আনাস্তাসিও সোমোজা আর কখনোই দেশে ফিরতে পারেননি এবং ১৯৮০ সালে প্যারাগুয়েতে নির্বাসিত অবস্থায় আততায়ীর হাতে নিহত হন। তার অনুগত ‘কন্ট্রা’ বাহিনীর দীর্ঘ ১০ বছরের গৃহযুদ্ধও পুরোনো শাসন ফেরাতে ব্যর্থ হয়।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের অভিমত হলো, পতিত ফ্যাসিস্ট স্বৈরশাসকরা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেও ফিরে আসতে পারে না। কারণ গণবিপ্লবের পর সাধারণ মানুষ ও নাগরিক সমাজ পুরোনো স্বৈরাচারী ব্যবস্থার প্রত্যাবর্তনকে তীব্রভাবে প্রতিহত করে। নতুন বাহিনীর নিয়ন্ত্রণ বিপ্লবের পর রাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীগুলো দ্রুত নতুন প্রশাসনের অধীনে পুনর্গঠিত হওয়ায় পুরোনো শাসকের অনুগতরা আর সুবিধা করতে পারে না।
ফাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিণতি তাদের চেয়েও ভয়াবহ হবে। কারণ তিনি জাতিসংঘ স্বীকৃত গণহত্যাকারী। এখন তার দল ভারতের কুচক্রে পড়ে যে পথে হাঁটছে এ পথের শেষ অগ্নিগিরি জ্বালামুখ। সেই আগুনেই ধ্বংস হবে নিষিদ্ধ আওয়ামী লীগ গণতান্ত্রিক পথে পুনর্ঘটনার চেষ্টা করলে হয় তা আওয়ামী লীগ পিতাতুল্য দল মুসলিম লীগের মতো অস্তিত্ব বা টিকে থাকবে পারবে। এর ব্যতিক্রম করলেই নিজেদের জ্বালানো চিতাতেই শেষ বিদায়ের আশঙ্কা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।