৭ দিনের সফরে মালয়েশিয়া ও অষ্ট্রেলিয়া যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
১৯ নভেম্বর ২০২৬ ১৯:০৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সাত দিনের সফরে মালয়েশিয়া ও অষ্ট্রেলিয়া যাচ্ছেন। বৃহস্পতিবার ১৯ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটির প্রচার বিভাগ।
ডা. শফিকুর রহমান আগামী ২০-২৬ নভেম্বর ২০২৬ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর করবেন। আগামীকাল ২০ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন তিনি।
সফরকালে আমীরে জামায়াত অষ্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠক করাসহ ও প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে। । এছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
আমীরে জামায়াতের সফরসঙ্গী হচ্ছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমীরে জামায়াতকে বিদায় জানাবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনসহ নেতৃবৃন্দ।
সফরসূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর ২০২৬ বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটি।