জামায়াতে ইসলামীর কর্মসূচির সময় পরিবর্তন

সোনার বাংলা অনলাইন রিপোর্ট:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৭

জামায়াতে ইসলামীর ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালবেলার কর্মসূচির সময় পরিবর্তন

দেশবাসী ইতোমধ্যেই অবগত হয়েছেন যে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫-দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গতকাল ১৫ সেপ্টেম্বর এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে জানা গেছে যে, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমতাবস্থায় বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। আমরা মনে করি, বিকালে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। সে কারণে ইতোমধ্যেই সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালবেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি শুধু বিকালে অনুষ্ঠিত হবে।

আমরা আন্তরিকভাবে দোয়া করছি, বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ।-প্রেস বিজ্ঞপ্তি

জামায়াতে ইসলামী

সম্পর্কিত খবর