গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে


১৪ অক্টোবর ২০২৬ ১৬:২০

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানা

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ ওষুধ উৎপাদন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট এবং সেনাবাহিনীর ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল এর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করেছে। এখন নির্বাপণের কাজ চলছে।’

আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।

গ্রাম বাংলা

বিশৃঙ্খল অটোরিকশায় তীব্র যানজট
১৪ অক্টোবর ২০২৬ ২২:৩৬

ক্যাম্পাসে অস্থিরতা
১৪ অক্টোবর ২০২৬ ২২:৩৫

সম্পর্কিত খবর