শোক সংবাদ

সোনার বাংলা অনলাইন
৫ জানুয়ারি ২০২৬ ১৬:৪২

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার রাউলদিয়া গ্রামের সদস্য (রুকন) হাফেজ মাওলানা কামাল উদ্দীন জটিল রোগে অপারেশনের পর সিএইচএম হাসপাতালে ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১:৫০টায় ৫০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩১ ডিসেম্বর বাদ যোহর জানাযা শেষে তাঁকে রাউলদিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

হাফেজ মাওলানা কামাল উদ্দীন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩১ ডিসেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, হাফেজ মাওলানা কামাল উদ্দীন এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

শোক সংবাদ

কবি সৈয়দ আলী আহসান
২৭ জুলাই ২০২৬ ১৬:০১

সম্পর্কিত খবর