ওলানা নূরুজ্জামানের ইন্তিকালে শোক
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০১
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এবং চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ৬ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা মোঃ নুরুজ্জামান ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৩ সেপ্টেম্বর বাদ মাগরিব ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্ত্রী ও ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
গত ৪ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান আড্ডায় দাফন করা হয়েছে।
তিনি আরও বলেন, মাওলানা মোঃ নুরুজ্জামান ইলমে হাদীস তথা দ্বীনি ইলমের চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কুরআন ও হাদীসের শিক্ষা ও শিক্ষা দান, বিস্তার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। একজন প্রথিতযশা আলেম, মুফাসসির ও ওয়ায়েজ হিসেবে তিনি খ্যাতিলাভ করেছেন। তার ইন্তিকালে জাতি একজন আলেমে দ্বীনকে হারাল। আমরা তার ইন্তিকালে শোকাহত।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-
তারিখঃ ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
শোকবাণী
বার্তা প্রেরকঃ