জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের এক বৈঠক

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন, মাদকবিরোধী দিবস পালনের সিদ্ধান্ত

সোনার বাংলা অনলাইন
২৩ এপ্রিল ২০২৬ ১১:০৫

২২ এপ্রিল বুধবার বিকেলে রাজধানীর মগবাজরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সদস্য মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, মুহাম্মদ ইয়াছিন আরাফাত ও ড. মোবারক হোসাইন। বৈঠকে আমন্ত্রিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন ও সেক্রেটারি হাসানুল বান্না চপল এবং ঢাকা মহানগরী দক্ষিণের যুব বিভাগের দায়িত্বশীল শাহিন আহমদ খান ও মঞ্জুরুল ইসলাম।

বৈঠকে যুব ও ক্রীড়া বিভোগের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা, ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট ও ২০২৬ সালের বার্ষিক পরিকল্পনা প্রণয়নসহ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অঞ্চলভিত্তিক তত্ত্বাবধান ও সফর পরিকল্পনা প্রণয়ন, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন, মাদকবিরোধী দিবস পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।-প্রেস বিজ্ঞপ্তি ঢাকা- ২২ এপ্রিল ২০২৬

জামায়াতে ইসলামী

বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৩ এপ্রিল ২০২৬ ১৯:২০

সম্পর্কিত খবর