জিনিয়াস কিডস, সিজন-৩ এর গ্র্যান্ড ফিনালে ২৯ রমাদান
১৮ মার্চ ২০২৬ ২০:৫০
পবিত্র মাহে রামাদান উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত শিশুদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিডস, সিজন-৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৯ রমজান। পুরো মাহে রমাদান জুড়ে জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এবারের আসরটি ছিলো তৃতীয়বারে মত।
কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, বিশিষ্ট গীতিকার,সুরকার,শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানছুর, ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লি এর এমডি ডিএম এমদাদুল হক, ইউকের ম্যাসেজ কালচারাল গ্রুপ এর উপদেষ্টা ড.মনোয়ার হোসাইন, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল । অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আহসান হাবীব খান।
ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ।
১ম রানারআপ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল ও কলেজ কুমিল্লা। দ্বিতীয় রানার আপ বি এএফ শাহীন কলেজ ঢাকা। এবার চ্যাম্পিয়ন টিমের প্রাইজ মানি ১ লক্ষ টাকা ও রানার আপ টিমের পঞ্চাশ হাজার, ২য় রানারআপ ৪০ হাজার ও ৪র্থ ৩০ হাজার টাকা, নম্বরের ভিত্তিতে ১০ স্থান পর্যন্ত সবাইকে নগদ ১০হাজার টাকা, সাথে সার্টিফিকেট ও গীফট আইটেম দেয়া হয়৷
গ্রান্ড ফিনালে অনুষ্ঠানটি মাহে রমজানের ২৯ তারিখ সন্ধ্যা ৬.১৫ মিনিটে জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে একিই সাথে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি আকিজ প্লাস্টিকস নিবেদিত ও পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লি: । এই অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি- রিচম্যান-লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইবনে সিনা।
জিনিয়াস কিডস, সিজন-৩ অনুষ্ঠানটি শিশু-কিশোর অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন প্রজন্মকে জ্ঞান চর্চায় উৎসাহিত করতে অনুষ্ঠানটি দারুণভাবে ভূমিকা পালন করছে বলে মতামত প্রকাশ করে অতিথিবৃন্দ৷ পরিচালনায় ছিলেন আব্দুল্লাহিল কাফি ও হাবিবুল্লাহ শিকদার। সারাদেশ থেকে আসা দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এই প্রতিযোগিতায়।