আবদুল হালীম খাঁ-এর কবিতা
কুরআনের শাসন
প্রিন্ট ভার্সন
১৪ জানুয়ারি ২০২৬ ১০:০১
১৪ জানুয়ারি ২০২৬ ১০:০১
জামায়াতে ইসলামী এবার বিজয়ী বেশে
কুরআনের শাসন কায়েম করবে বাংলাদেশে।
আল-কুরআন দেখায় সদা কল্যাণের পথ
সে পথে ঝরে সদা আল্লাহর রহমত।
জীবন মরণ সবকিছু হুকুমে চলে যার
রাজনীতি-অর্থনীতি বিধান হবে তাঁর।
আমরা বীর সংগ্রামী চির স্বাধীনচেতা
মহানবী আমাদের মহান আদর্শ নেতা।
থাকবে না আর হানাহানি দ্বন্দ্ব সংঘাত
লুটপাট জালিয়াতি কুটচাল রাত।
থাকবে না ঘুষ দুর্নীতি অন্যায় অনাচার
ক্ষুধায় আর কেউ করবে না হাহাকার।
নতুন কলকারখানা দেশে উঠবে গড়ে
বেকার থাকবে না, চাকরি হবে ঘরে ঘরে।
সবাই হিসাব মতো পাবে সমান অধিকার
অন্যায়-অবিচার দেশে থাকবে না আর।
বাংলাদেশে আর থাকবে না অভাব
থাকবে না পরের কাছে হাতপাতা স্বভাব।
আকাশে উড়াবো হেসে কালেমার নিশান
মুক্ত কণ্ঠে গাবো সবাই ইসলামের গান।