ইসির সাথে বুধবার বৈঠক করবে জামায়াত

সোনার বাংলা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ২০:০৯

নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ২৯ জুলাই বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনের সাথে জামায়াতের একটি প্রতিনিধি দল বৈঠক করবেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াত।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এছাড়াও প্রতিনিধি দলে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচএম হামিদুর রহমান আযাদ; সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দীন সরকার এবং সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট শিশির মোহাম্মদ মনির।