তোমাদের জন্য নতুন বই ‘ইসরাইলের অপারেশন মাসাদা’


৬ নভেম্বর ২০২৫ ২০:৫৪

পাতাবাহারের বন্ধুদের জন্য সুখবর। ফিলিস্তিনের গাজার কিশোরদের দুঃসাহসিক অভিযান নিয়ে হারুন ইবনে শাহাদাতের লেখা থ্রিলার প্রকাশিত হয়েছে। ইসরাইলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া আল জাহার একটি স্কুলে আটকেপড়া ১০ ছাত্রের সেখান থেকে উদ্ধার হওয়ার কাহিনী নিয়ে লেখা, ‘ইসরাইলের অপারেশন মাসাদা’। বইটির প্রচ্ছদ এঁকেছেন মো. সাইদুর রহমান। প্রকাশনায় বাংলা সাহিত্য পরিষদ, মগবাজার, ঢাকা-১২১৭। যোগাযোগ- ০১৬৮১০৯৯৫২১।