কুরবানির বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনার অভিযোগ সেলিম উদ্দিনের

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি

সোনার বাংলা অনলাইন
৩০ মে ২০২৬ ২০:১৮

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য  ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন

রাজধানীতে কুরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য  এবং ঢাকা মহানগরী   উত্তর আমীর ও সংগঠন মনোনীত    সিটি কর্পোরেশন ( ঢাকা উত্তর) মেয়র প্রার্থী  মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গরুর হাটে টোকেনের নামে চাঁদাবাজি হলেও তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিরঝিল পূর্ব  থানা জামায়াতের সেক্রেটারি খন্দকার রুহুল আমীন,  ঢাকা মহানগরী উত্তর  সাহিত্য সাংস্কৃতি বিভাগের প্রচার সেক্রেটারি মো. হারুন অর রশীদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কুরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। অনেক এলাকায় এখনও বর্জ্য পড়ে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সেলিম উদ্দিন আরও বলেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে চাঁদাবাজি হয়েছে। কিন্তু এসব অনিয়ম প্রতিরোধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।

সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলোরও সমালোচনা করেন। বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। যারা এমন অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত  মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান। তিনি সাংবাদিকদের বিভিন্ন  প্রশ্নের উত্তর  দেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ-বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মোহাম্মদ সেলিম উদ্দিন

সম্পর্কিত খবর