চৌদ্দগ্রাম ফাউন্ডেশন কুয়েতের ঈদ পুনর্মিলনী ও বিশিষ্ট সাংবাদিক এর বিদায়
২৯ মে ২০২৬ ২৩:৩৩
কুয়েত থেকে ( আমির হোসাইন মজুমদার)২৯শে মে’২০২৬ ইং |-
চৌদ্দগ্রাম ফাউন্ডেশন কুয়েতের উদ্যোগে আরব্য উপসাগরের তীরে মনোমুগ্ধকর পরিবেশে কুয়েতের সালমিয়া মেরিনা মল সমুদ্র পাড়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঈদের দিন বিকেলে ফাউন্ডেশনের সভাপতি নুরুল হক এর সভাপতিত্বে সেক্রেটারী মাইন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে ইসলামী সংগীত, খেলাধুলা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্ট পরিচালনা করেন ফাউন্ডেশনের সহ-সেক্রেটারী সবুজ মজুমদার।
অনুষ্ঠানে দীর্ঘ প্রবাস জীবন সমাপ্ত করা ঢাকা সাংবাদিক ফোরাম (DJF)1987’সাল প্রতিষ্ঠাতা সদস্য, ইসলামী শিক্ষা আন্দোলন পুস্তিকা লেখক,সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকা’র Staff Correspondent বিশিষ্ট সাংবাদিক আমির হোসেন মজুমদারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রধান মেহমান হিসেবে অনলাইনে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন ফাউন্ডেশনের উপদেষ্টা, মেধাবী ছাত্রনেতা(সাবেক), সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। বিজয়ীরা হলেন :
ক) বল নিক্ষেপ ও হাড়িঁ ভাংগা:
১) ইমরান হোসাইন – গুনবতী,২)জাহাংগীর আলম- কনকাপৈত,৩)শাহ পরান- গুনবতী, ৪) আবু হানিফ বাপ্পি- চিওড়া ৫) জসীম উদ্দিন- সোনাগাজী,ফেনী।
খ) সাধারন জ্ঞান প্রতিযোগিতা:
১) শাহ পরান- গুনবতী, ২) কাজী জালাল – আলকরা, ৩)মাহবুবুর রহমান – বরুড়া, কুমিল্লা, ৪) নুরুল হুদা – সোনাগাজী,ফেনী, ৫) আবদুল খালেক – বিক্রমপুর,মুন্সীগঞ্জ,৬) সোহেল- আলকরা, ৭) মামুন- শ্রীপুর, ৮) মোরশেদ আলম – চাদঁপুর। এছাড়া ১৪টি ইউনিয়ন এবং অন্য জেলার মেহমানদের মাঝে পাথফাইন্ডার পাবলিকেশন্স এর বই ” রেমিট্যান্স যোদ্ধা ” বিলি করা হয়েছে।এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য মাওলানা আব্দুল আউয়াল, অর্থ সম্পাদক শহীদুল্লাহ সহ ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং চৌদ্দগ্রামের সহ কুমিল্লা, ফেনী,চাঁদপুর, মুন্সীগঞ্জ,চট্টগ্রামের কুয়েতে অবস্থানরত প্রবাসী রেমিট্যেন্স যোদ্ধারা।
বিকেল ৫টায় অনুষ্ঠিত এ আনন্দমুখর এবং মনোমুগ্ধকর আয়োজন রাত ৯টায় আপ্যায়নের মাধ্যমে সমাপ্ত হয় #