বইয়ের নাম: সিরাত সংখ্যা সংকলন ২০২৫
১৫ ডিসেম্বর ২০২৫ ১১:০৬
প্রকাশক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ , ঢাকা মহানগরী দক্ষিণ। উপদেষ্টা সম্পাদক আয়েশা সিদ্দিকা পারভীন, সম্পাদক তাহমিনা আক্তার সুরমা, সহ-সম্পাদক মোমতানা সুরভি। প্রচ্ছদ: আবদুল্লাহ মারুফ। মূল্য ৬০ টাকা মাত্র। ১২৮ পৃষ্ঠার পেপারব্যাক কভারে সাদা ঝকঝকে কাগজে ছাপানো এ সংকলনে স্থান পেয়েছে প্রখ্যাত লেখক নঈম সিদ্দিকী,নাজমুননাহার নীলু, মাহবুবা খাতুন শরীফা, ড. রাশিদাহ্, সৈয়দা নাসিমা আক্তার,সুলতানা আক্তার মহুয়ার লেখা প্রবন্ধ। ইমরানা সুমাইয়া আসমা বিনতে আলীর লেখা গল্প। শেখ ফাহমিদা নাজনীন ও সুমাইয়া সুলতানার লেখা কবিতা। এ ছাড়া আছে পাঠকদের নিকট থেকে পাওয়া বাছাই কবিতাগুচ্ছ। সম্পাদনা পরিষদের দৃষ্টিতে সেরা প্রবন্ধ ও বুক রিভিউ। রাসূল সা. এর জীবন ও কর্ম পাঠকদের বিশেষ করে নারীর কাছে তুলে ধরার এ প্রয়াস অভিনন্দনযোগ্য। আমরা এ সিরাত সংকলনটির বহুল প্রচার ও সমৃদ্ধি কামনা করছি।