জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় কমিটি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭
২০২৬-২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এসব পদে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সংশ্লিষ্টদের শপথ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।
বৈঠকে জামায়াত আমীর কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২৮ কার্যকালের জন্য চারজনকে নায়েবে আমীর নির্বাচিত করেন। তারা হলেন- এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
সেক্রেটারি জেনারেল হয়েছেন মিয়া গোলাম পরওয়ার। সহকারী সেক্রেটারি জেনারেলরা হলেনÑ মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২০২৬-২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সদস্যরা হলেন- এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. মোহাম্মাদ রেজাউল করিম। ২০২৬-২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। তাদের মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত হয়েছেন ৫৯ জন। তাদের মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।
৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম; নির্বাচন কমিশনার এডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ ফ ম আবদুস সাত্তার।
সারা দেশে ১৪টি অঞ্চলে পরিচালক মনোনীত করা হয়েছে। মনোনীতরা হলেন- রংপুর-দিনাজপুর অঞ্চল: মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চল: এটিএম আজহারুল ইসলাম, রাজশাহী অঞ্চল: মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোর অঞ্চল: মোবারক হোসাইন, খুলনা অঞ্চল: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশাল অঞ্চল এডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চল: অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী অঞ্চল: মিয়া গোলাম পরওয়ার, ঢাকা দক্ষিণাঞ্চল সাইফুল আলম খান মিলন, ঢাকা উত্তর অঞ্চল: আবদুর রব, ফরিদপুর অঞ্চল: ড. হামিদুর রহমান আযাদ, সিলেট অঞ্চল: এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল: মাওলানা এটিএম মা’ছুম, চট্টগ্রাম অঞ্চল: মাওলানা মুহাম্মাদ শাহজাহান।
উল্লেখ্য, এর আগে রুকনদের গোপন ভোটের ভিত্তিতে গত বছরের ১ নভেম্বর ডা. শফিকুর রহমানকে তৃতীয়বারের মতো আমীর নির্বাচিত করা হয়। পরে তিনি শপথগ্রহণ করেন। সে সময় মজলিসে শূরার মতামত নিয়ে শুধু এটিএম আজহারকে নায়েবে আমীর নির্বাচিত ও শপথ পড়ানো হয়। বাকি পদগুলো জাতীয় নির্বাচন পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের পর কেন্দ্রীয় কমিটিগুলো নতুন করে নির্বাচন ও গঠন করা হলো।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ গঠিত
গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে ২০২৬-২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদ গঠিত হয়। নিম্নে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যগণের নাম উল্লেখ করা হলো- ১. এটিএম আজহারুল ইসলাম এমপি ২. অধ্যাপক মুজিবুর রহমান এমপি ৩. ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি ৪. মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি) ৫. মাওলানা এটিএম মা’ছুম ৬. মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ৭. ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ৮. মাওলানা আবদুল হালিম ৯. এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল ১০. মাওলানা মোহাম্মদ শাহজাহান ১১. এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ১২. আবদুর রব ১৩. সাইফুল আলম খান এমপি ১৪. অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন ১৫. অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি ১৬. এডভোকেট মতিউর রহমান আকন্দ ১৭. মো. মোবারক হোসাইন, ১৮. মো. নূরুল ইসলাম বুলবুল এমপি ১৯ মোহাম্মদ সেলিম উদ্দীন, ২০. আবুল আসাদ ২১. মাওলানা মমতাজ উদ্দিন ২২. মুহাদ্দিস আব্দুল খালেক এমপি ২৩. এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার ২৪. অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ২৫. মাওলানা আবুল কালাম আজাদ এমপি ২৬. অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি ২৭. অধ্যাপক আহসান উল্লাহ ২৮. অধ্যাপক রফিকুল ইসলাম, ২৯. কাজী দ্বীন মোহাম্মদ ৩০. অধ্যাপক ড. এম. কোরবান আলী, ৩১. মো. আব্দুর রহমান মুসা ৩২. ড. মো. কেরামত আলী এমপি ৩৩. ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ৩৪. .মনজুরুল ইসলাম ভূইয়া ৩৫. মাওলানা আবদুল মান্নান ৩৬. অধ্যক্ষ নজরুল ইসলাম ৩৭. ড. মাওলানা খলিলুর রহমান মাদানী ৩৮. ড. মাওলানা ছামিউল হক ফারুকী ৩৯. মাওলানা আ.ফ.ম আবদুস সাত্তার ৪০. মাওলানা মোহাম্মদ আজীজুর রহমান এমপি ৪১. মাওলানা মঈনুদ্দিন আহমদ ৪২. অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান ৪৩. ড. মুহাম্মদ রেজাউল করিম, ৪৪. প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ ৪৫. এডভোকেট মসিউল আলম ৪৬. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ৪৭. মোহাম্মদ আবদুল জব্বার ৪৮. ফখরুল ইসলাম ৪৯. অধ্যাপক ডা. নজরুল ইসলাম ৫০. মুহাম্মদ শহীদুল ইসলাম ৫১. শাহজাহান চৌধুরী এমপি ৫২. এডভোকেট ড. হেলাল উদ্দিন ৫৩. নজরুল ইসলাম, ৫৪. মাহফুজুর রহমান ৫৫. মাওলানা এটিএম আজম খান ৫৬. অধ্যাপক জামাল উদ্দিন, ৫৭. আব্দুস সবুর ফকির ৫৮. অধ্যাপক আবু তালেব মণ্ডল এমপি ৫৯. অধ্যাপক নজরুল ইসলাম ৬০. ড. আলমগীর বিশ্বাস ৬১. দেলাওয়ার হোসাইন ৬২. এডভোকেট আতিকুর রহমান ৬৩. মাহফুজুর রহমান ৬৪. জাহিদুর রহমান ৬৫. এডভোকেট মোহাম্মদ শিশির মনির ৬৬. বদরুদ্দীন ৬৭. আবিদুর রহমান সোহেল।
মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যগণ হলেন: ১. নূরুন্নিসা সিদ্দীকা ২. সাঈদা রুম্মান ৩. মারজিয়া বেগম ৪. খোন্দকার আয়েশা খাতুন ৫. এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী ৬. উম্মে নওরিন ৭. ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট ৮. খোন্দকার আয়েশা সিদ্দীকা ৯. রোজিনা আখতার ১০. ইরানী আখতার ১১. সালমা সুলতানা ১২. আয়েশা সিদ্দিকা পারভীন ১৩. সুফিয়া জামাল ১৪. মাহবুবা জাহান ১৫. নাজমুন নাহার নীলু ১৬. ডা. আমিনা বেগম ১৭. শামীমা বেগম চুনী ১৮. আমেনা বেগম ১৯. উম্মে খালেদা জাহান ২০. জান্নাতুল কারীম সুইটি ও ২১. মাহবুবা খাতুন শরীফা। প্রেস বিজ্ঞপ্তি।