উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ

সোনার বাংলা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:০৭

শিবির লোগো

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।  ১৬ জানুয়ারি এক শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক প্রকাশ এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “আজ সকালে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর নারী-শিশুসহ মোট ছয়জন মৃত্যুবরণ করেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আমরা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এ ছাড়া, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জনগুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

বাড়িতে আগুন

বাংলা সাহিত্যে রোজা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬

আল মাহমুদের গল্পে প্রেম ও প্রকৃতি
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫

প্রেরণার বাতিঘর : আল মাহমুদ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪

বাবারা এমনই হয়
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩

সম্পর্কিত খবর