স্মরণ ও দোয়া

প্রফেসর মুহম্মদ মতিউর রহমান 

সোনার বাংলা অনলাইন
৮ এপ্রিল ২০২৬ ১৩:০৬

প্রফেসর মুহম্মদ মতিউর রহমান

মুহাম্মদ আশরাফুল ইসলাম

আজ ৮ এপ্রিল ২০২৬ আমার বন্ধু ও অভিভাবক প্রফেসর মুহম্মদ মতিউর রহমান এর্ ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ফররুখ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, মৌলভি নজিবর রহমান সাহিত্যরত্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বাংলা একাডেমির সদস্য এবং বহু সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। আজীবন সাহিত্যব্রতী মতিউর রহমান সিদ্ধেশ্বরী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, এশিয়ান ইউনিভিার্সিটির বাংলা বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষা সংস্কৃতির নানা ধারায় জড়িত থেকে দেশ ও জাতির খেদমত করে গেছেন।তিনি প্রায় একশত গ্রন্থের প্রণেতা।
 ৯ এপ্রিল, বৃহস্পতিবার বাদ মাগরিব পূর্ব শেওড়াপাড়া ফ্ল্যাট এ/১, বাড়ী ১৩০৫/১, মিরপুর, ঢাকা ( ইবরাহিমপুর পাক্কার মাথা সংলগ্ন ) বাসায় তাঁর স্মরণে নজিবর রহমান সাহিত্য রত্ন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবার দাওয়াত। যাঁরা আসতে চান একটু মেসেঞ্জারে নক দেবেন বা আমাকে ( আশরাফুল ইসলাম) ফোন করবেন 01712742610। সবাই তাঁর জন্য দোয়া করবেন।

প্রফেসর মুহম্মদ মতিউর রহমান