জকসুতে ৬ টি বিভাগের ফলাফল প্রকাশ: ছাত্রশিবির এগিয়ে
৭ জানুয়ারি ২০২৬ ১০:১৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯ টি কেন্দ্রের মধ্যে ৬ টি বিভাগের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এই আংশিক ফলাফল প্রকাশ করা হয়।
ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফার্মেসি ও লোকপ্রশাসন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ। এই ৬টি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। ভূগোল ও পরিবেশ বিভাগে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১০০, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব ৯১টি ভোট পান। জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৯০, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৪৫টি ভোট পান। এজিএস পদে মাসুদ রানা( শিবির) ৯৮,বি এম আতিকুর রহমান তানজিল(ছাত্রদল) ৪৫টি ভোট পান।
নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২৮, একে এম রাকিব (ছাত্রদল) ১১৮ টি ভোট পান।
জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৭৩ টি ভোট পান। এজিএস পদে মাসুদ রানা( শিবির) ১০২, তানজিল(ছাত্রদল)১২৬টি ভোট পান।
লোক প্রশাসন বিভাগের ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২২, রাকিব (ছাত্রদল) ১৩২টি ভোট পান
জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল (ছাত্রদল) ৬২টি ভোট পান।
এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৩০, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ১০৬ ভোট পান।
ফার্মেসী বিভাগ বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৭৮, একে এম রাকিব(ছাত্রদল) ৫৩টি ভোট পান। জিএস পদে আব্দুল আলিম আরিফ(শিবির) ৮৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ২৬টি ভোট পান। এজিএস পদে মাসুদ রানা ( শিবির) ৭৮টি,
বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫ ভোট পেয়েছেন।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৯৪ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১১২ ভোট, ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট। এ পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮০ ভোট।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ৫১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৩৯ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪৬ ভোট, বাম সমর্থিত ‘মওলানা ভাসানী বিগ্রেড’ প্যানেলের ইভান তাহসীব পেয়েছেন ২৩ ভোট। ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ৩০ ভোট পেয়েছেন।