কারাগারেও আপসহীন ছিলেন খালেদা জিয়া নিতেন না বাড়তি সুবিধা’ নয়াদিগন্তের শিরোনাম। খবরে বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের আমলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের নির্জন কক্ষে বেশির ভাগ সময় কেটেছিল মানসিক যন্ত্রণার মধ্যে।

বন্দী জীবনে তাকে থাকার কষ্ট, খাওয়ার কষ্ট দেয়া থেকে শুরু করে সব ধরনের কষ্টই দেয়া হয়েছিল হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত কারা কর্মকর্তাদেরকে দিয়ে।

তারপরও তিনি দমে যাননি। নীরবে সব কিছুই সহ্য করেছিলেন সেদিন।

কারা কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারে তিনি যতদিন ছিলেন কখনো কারা কর্তৃপক্ষের দেয়া খাবার গ্রহণ করা ছাড়া বাড়তি কোনো চাহিদা করতেন না। তিনি সবসময়ই আইনের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল।