এটিএম আজহারুল ইসলামের জামায়াতের নায়েবে আমির হিসেবে শপথ

সোনার বাংলা অনলাইন
২৯ নভেম্বর ২০২৫ ১৯:২৭

এ টি এম আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, গতকাল শনিবার সকালে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিশে শূরার অধিবেশনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামের নাম ২০২৬-২৮ মেয়াদে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করার জন্য প্রস্তাব করেন। দলীয় সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিটির কার্যক্রম অনুযায়ী  এটিএম আজহারুল ইসলাম নায়েবে আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন ।
গতকাল শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মোবারক হোসেন নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাই কেন্দ্রীয় নায়েবে আমীর মনোনীত হয়েছেন।’

এটিএম আজহারুল ইসলাম জামায়াতের নায়েবে আমির নির্বাচিত

সম্পর্কিত খবর