হৃদয়ে মুহাম্মদ সা. -এর কবিতা
মোশাররফ হোসেন খান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০
হৃদয়ের আসমানে
একটি সূর্যকে আমি
রেখে দিয়েছি আজন্ম
খুব সযতনে।
তার পাশে চাঁদ
অগণিত গ্রহ, নক্ষত্রের সমাহার।
অন্ধকার ঘনীভূত হলে
কখনো হারিয়ে গেলে পথ,
সূর্যই দেখিয়ে দেয় পথের ঠিকানা।
আহা সূর্য! সূর্য তিনি … প্রিয়নবী মুহাম্মদ,
যার কাছে প্রথম আসে অহির
কালাম,
যার নামে কুল-মাখলুক পাঠায় সালাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
২৯.৮.২০২৬