দেশকে বাঁচাও
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৬
দেশকে বাঁচাবো বলে আমরা করেছি পণ
নবীন-প্রবীণ সবাই মিলে গড়ছি এক সংগঠন।
দেশকে দুর্নীতিমুক্ত করবো বলে, করেছি মোরা পণ
ছাত্র-জনতা সবাই মিলে করবো আন্দোলন।
দেশের স্বাধীনতা রক্ষার জন্য জেগেছি মোরা এখন
দেশের মানুষ সবাই মিলে গড়বো গণজাগরণ।
দেশবাসীকে জাগাতে হবে ডাকবো মোরা সারাক্ষণ
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে নিতে হবে দীনি প্রশিক্ষণ।
আমরা করবো এবার অন্যায় কাজে বাধা প্রদান
দেশ-জাতিকে মুক্ত করতে শহীদি রক্ত করবো দান।
শহীদি কাফেলা রক্ত দিয়ে ভিজিয়ে গেছে যে জমিন
দীন কায়েমের আন্দোলন না করে বসে
থাকবে না মুমিন।
শহীদি তামান্না দিয়ে গড়া যাদের এ জীবন
দীন কায়েমের আন্দোলনে তাদেরই বেশি প্রয়োজন।
সংগঠনের নেতৃত্বের ওপর বর্ষিত হয় আল্লাহর রহমত
তাকওয়ার পরিপন্থি নেতা হলে থাকে না কোনো বরকত।
এ দেশের জনগণ চায় না আর এখন দুর্নীতিপরায়ণ শাসন
সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ আর সন্ত্রাস এসব
করছে মোদের শোষণ।
আমরা দেশের জনগণ করেছি এবার কঠিন পণ
দুর্নীতিবাজ অসৎ লোককে করবো না নেতা নির্বাচন।
কায়েম করবে এবার জনগণ সৎ লোকের শাসন
দেশ-জাতির উন্নয়নে দুর্নীতিবাজকে করবে সবাই বর্জন।