অধ্যাপক ড. রুহুল আমিনের কাঠমান্ডু ‘ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫২
বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. রুহুল আমিন কাঠমান্ডু ‘ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন।
বাংলাদেশ-নেপাল আঞ্চলিক সহযোগিতা, পর্যটন উন্নয়ন ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে নেপালের কাঠমান্ডুতে আয়োজিত “Regional Co-operation, Tourism Development and Business Promotion Program” ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩টা ৩০ মিনিটে কাঠমান্ডুর Tourism Board Hall, Exhibition Road-এ অনুষ্ঠিত হয়। চিকিৎসাবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. রুহুল আমিন অংশগ্রহণ করে নিজ হাতে পুরস্কার গ্রহণ করেছেন।
আয়োজক Nepal-Bangladesh Friendship Association (NBFA), Nepal-এর আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড গ্রহণের জন্য তিনি অনুষ্ঠানে যোগ দেন। একই অনুষ্ঠানে তাঁর দীর্ঘদিনের পেশাগত অবদান, শিক্ষা ও চিকিৎসাবিজ্ঞানে ভূমিকা এবং উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে “International Excellence Award-2026” প্রদান করা হবে। অধ্যাপক ড. রুহুল আমিন ঢাকা মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। এছাড়া দেশের বিভিন্ন স্বনামধন্য মেডিক্যাল কলেজে অধ্যাপনার সাথে সাথে অধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছন। তিনি টাঙ্গােইল জেলার কালিহাতী উপজেলার কৃর্তি
সন্তান।
চিকিৎসাবিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে তাঁর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা এবং অবদানের জন্য তিনি বাংলাদেশে সুপরিচিত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের Regional Co-operation, Tourism Development and Business Promotion Program-এ বাংলাদেশ ও নেপালের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, পর্যটন উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটি বাংলাদেশ ও নেপালের সংশ্লিষ্ট ব্যক্তি, পেশাজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন খাতের প্রতিনিধিদের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন। অধ্যাপক ড. রুহুল আমিনের কাঠমান্ডু সফর ও আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা ও পেশাজীবী মহলের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা ।তার এ সাফল্যে টাংগাইল ফোরামের সদস্য সচিব ড. আহসান হাবীব ইমরোজ ও উপদেষ্টা হারুন ইবনে শাহাদাত তাকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামীন তার নেক হায়াত বাড়িয়ে দিন। তার এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে তার মেধা ও যোগ্যতা আরো বাড়িয়ে দিন। প্রেসজ্ঞিপ্তি