সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


২০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৯

গাজী নজরুল ইসলাম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯)

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও বলেন, লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইননানুগ ব্যবস্থা নিচ্ছি।