অক্টোবরের মধ্যে পুনরায় বাংলাদেশ ভারত ট্রেন চালু
১০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৩
স্টাফ রিপোর্টার : ঢাকা ও কলকাতার মধ্যে বন্ধ হয়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালু হচ্ছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত ২০২৬ সালের অক্টোবরের মধ্যে আন্তঃসীমান্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালুর পরিকল্পনা করা হয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে স্থগিত থাকার পর তিনটি প্রধান রুটে ট্রেন পুনরায় চালু হচ্ছে এই পরিষেবা। বাংলাদেশ ও ভারতের রেল কর্তৃপক্ষ গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ঢাকায় দু’দিনব্যাপী বার্ষিক সভায় কর্মকর্তারা রেল পরিষেবা পুনরায় চালুর ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন।
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের কিছুদিন আগে ১৯ জুলাই ২০২৪ তারিখে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও যাত্রীবাহী রেল পরিষেবা স্থগিতই রয়েছে। কর্মকর্তাদের মতে, এই বৈঠকে বাংলাদেশ রাজশাহীর সঙ্গে কলকাতা সংযোগকারী একটি নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর প্রস্তাবও দেবে বলে আশা করা হচ্ছে। দেশটি আরও চাইছে মৈত্রী এক্সপ্রেসকে ঐতিহাসিকভাবে ব্যবহৃত যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতুর ওপর দিয়ে ঘুরিয়ে নিতে। হাসিনার আমলে চালু হওয়া পদ্মা সেতুটি মৈত্রী এক্সপ্রেসের ভবিষ্যৎ পথ নির্ধারণী আলোচনার একটি মূল বিষয় হবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক উত্তেজনার একটি সময়ের পর বাংলাদেশ ও ভারত যখন দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চাইছে, ঠিক তখনই যাত্রীবাহী রেল সংযোগ পুনঃস্থাপনের এই পরিকল্পনা সামনে এসেছে।