গাবতলীতে ছাত্রশিবিরের জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ উদ্বোধন
৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১
গাবতলী (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার গাবতলীর কাগইলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাগইল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ উদ্বোধন করা হয়েছে। ইসলামী ছাত্রশিবির কাগইল ইউনিয়ন শাখার সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ উদ্বোধন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাবতলী উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রাজ্জাক। এ সময় ম্যাচ পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাগইল ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নুরুল ইসলাম আকন্দ। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা শাখা পশ্চিমের সেক্রেটারি আবু হুজাইফা। ৩নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী আবু সাঈদ মোল্লা, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ইসমাইল হোসেন।