মাসুদ রানা-এর কবিতা
প্রিয় বিদ্যালয়
২৩ আগস্ট ২০২৬ ১০:৩৬
আমার গাঁয়ের বাড়ির পাশে বিদ্যালয় ছড়ায় আলো
সকাল হলে শিশু-কিশোরের মেলা লাগে কত ভালো।
ছোট্ট ছোট্ট ফুলের মতো দল দলে আসে,
একদিন তারা সুনাম খ্যাতি ছড়াবে সেই আশে।
সুশিক্ষায় শিক্ষিত হয়ে হবে বড় ডাক্তার,
শিক্ষার আলো দেয়ার জন্য হবে কেউ টিচার।
কেউ ম্যাজিস্ট্রেট কেউ বা ব্যারিস্টার দেশে
এ বিদ্যালয়ের পর বড় ডিগ্রি নিয়ে গেছে বিদেশে
বিদ্যালয়ের প্রিয় শিক্ষক আলাউদ্দিন স্যার,
ছেলে-মেয়ে মানুষ হয়েছে জ্ঞানের আলোয় তার।
বিদ্যালয়ের শিক্ষকরা সবাই অনেক ভালো,
সবার প্রতি নজর দিতে সুশিক্ষার আলো।