রহিমা কাজী-এর কবিতা

দ্বিতীয়বর্ষে ৩৬ জুলাই


২৩ আগস্ট ২০২৬ ১০:৩৬

ঈদুল আজহা আর মহররম শেষে
‘৩৬ জুলাই’ দ্বিতীয়বর্ষে
পা রাখছে বাংলাদেশে!
চাঁদনী ঢঙ্গে হাসলো জুলাই,
দেশ জনতা উচ্ছ্বাসে!!
কেউ বিষাদে কুঁকিয়ে
বুক ভাসালো কাঁদিয়ে!
জুলাই ৩৬ ফিরে এলো
আমার ‘বুকের ধন’ হারিয়ে!
-এখন কাঁদবো নাকো
হাসবো বেশি,
করব দশের কাজ,

-নিজের অন্তরঙ্গন দপ্তরে
ক্রোধের আগুন চাপিয়ে!!

-দেশের বাহু দশের বাহু,
‘সম্ভাবনা’ বহু বহু
‘বল- ঐক্য’, ‘মাটি -বীজ ’
ড্রোন বানাবে “৩৬”
জুলাই ইঞ্জিন চালিয়ে!