কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য এবং পরিকল্পিত কর্মপদ্ধতির বিকল্প নেই – মিয়া গোলাম পরওয়ার
৮ জুলাই ২০২৬ ১৯:২৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বর্তমান সময়ে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য এবং পরিকল্পিত কর্মপদ্ধতির বিকল্প নেই। একই সঙ্গে প্রতিটি এলাকায় সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমাদের সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করতে হবে।
গত ৩ জুলাই শুক্রবার রাজশাহী নগরীর একটি কনফারেন্স হলে রাজশাহী মহানগরী জামায়াতের দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডা. মো. জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। প্রেস বিজ্ঞপ্তি।