জেলায় জেলায় ১১ দলের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন সময়ের অনিবার্য দাবি : মোবারক হোসাইন


৭ মে ২০২৬ ০৯:৪৪

জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। গত ২ মে শনিবার দেশের জেলা শহরগুলোয় এসব কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল মাঠে আয়োজিত গণমিছিলপূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
মোবারক হোসাইন বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের অনিবার্য দাবি।
তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণের মতামতের প্রতিফলন জরুরি। সরকার যদি জনগণের প্রত্যাশাকে সম্মান না করে, তবে গণআন্দোলনের মাধ্যমেই জনগণ তাদের ন্যায্য অধিকার আদায় করবে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এটি এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব। এছাড়া এনসিপির ঝিনাইদহ জেলা সদস্য সচিব আরেফিন কায়সার।
দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
দিনাজপুর সংবাদদাতা : জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২ মে শনিবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জাগপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, এনসিপি নেতা ইসমাইল হোসেন প্রমুখ।
ফেনীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
ফেনী সংবাদদাতা : ফেনীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গত ২ মে শনিবার বিক্ষোভ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিজান ময়দানে গনমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান। জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুর রহিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন, খেলাফত মজলিলের জেলা সভাপতি মাওলানা মোজাফ্ফর, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দিন প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে ১১ দলের গণমিছিল
ঠাকুরগাঁও সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেলের সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২ মে শনিবার বিকেলে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়, যা ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি ইসমাইল বিন হায়দার। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সদর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি এস.এম. আদিউল ইসলাম প্রমুখ। এ সময় ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নড়াইলে ১১ দলের গণমিছিল
নড়াইল সংবাদদাতা : জুলাই সনদ, সংবিধান সংস্কারসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। গত ২ মে শনিবার বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে এ সমাবেশ করে নেতাকর্মীরা।
নড়াইল জেলা জামায়েতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়েতের কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন, কালিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর জাকির হোসেনসহ জোটসঙ্গী রাজনৈতিক দলের নেতারা। সমবেশটি সঞ্চালনা করেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
মুন্সীগঞ্জে ১১ দলের গণমিছিল
মুন্সীগঞ্জ সংবাদদাতা : জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২ মে শনিবার বিকেলে জেলার জুলাই শহীদ চত্বর থেকে একটি গণমিছিল করে নেতাকর্মীরা। মিছিলটি শিল্পকলা চত্বরে এসে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশ প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর আ জ ম রহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমীর মাওলানা মো. নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফকরুদ্দিন রাজির সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, এনসিপির সদর উপজেলার মুখ্য সমন্বয়ক আব্দুল আলিম প্রমুখ।
কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল
কুষ্টিয়া সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
গত ২ মে শনিবার বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে একটি মিছিল শুরু হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মো. এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হুসাইন।
সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি ইব্রাহীম খলীল, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মুফতি বসিমউদ্দীন, এনসিপি নেতা জান্নাতুল ফেরদৌস তনি, আহত জুলাইযোদ্ধা মো. উল্লাস, এবি পার্টি নেতা বেলাল মাহমুদ বিপ্লব এবং কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ আবু ইউসুফ। পরে একটি বিশাল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এছাড়া দেশের অন্যান্য জেলা শহরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
উল্লেখ্য, ১১ দলীয় ঐক্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির একটি বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছেÑ ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ, ১৩ জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ, ২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ, ২৭ জুন ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ, ১১ জুলাই রংপুরে বিভাগীয় সমাবেশ, ১৮ জুলাই বরিশালে বিভাগীয় সমাবেশ, ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। এসব সমাবেশ শেষে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি।
বগুড়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল
বগুড়া সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২ মে শনিবার বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য বগুড়া মহানগর শাখা। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব ও সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও মহানগর সহকারী সেক্রেটারি এডভোকেট আল আমিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এম এস মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মামুন রহমানী, তৌহিদুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল বাছেত, শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, বগুড়া মহানগর ছাত্রশিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের গণভোটের রায়কে অস্বীকার করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। তা শুধু মুখে বললে চলবে না। বাস্তবায়করে দেখান। কোনো টালবাহানা না করে গণবিরোধী কর্মকাণ্ড পরিহার করে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
কুড়িগ্রামে ১১ দলের গণমিছিল
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দল। গত ২ মে শনিবার বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদরাসা থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
এ সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন ও জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। আপনাদের পরিনাম হবে ভয়াবহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শিবির সভাপতি মোশারফ হোসেন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া প্রমুখ।