আলতাফ হোসাইন রানা-এর কবিতা
বুদ্ধি চর্চা
১৬ এপ্রিল ২০২৬ ১৫:১০
ব্যাটার মাথায় বুদ্ধি বেজায়
বুদ্ধি বেচে খান
নতুন কোনো ইস্যু পেলে
বুদ্ধিতে জোর পান
দেশ দরদি ভাবখানা তার
সাজেন বড়ো কাজি
রঙিন চোখে মুখোশ পরা
সবই ভাঁওতাবাজি
সমাজসেবার নামে তিনি
ব্যাকুল করেন মন
দরদ দিয়ে কথা বলেন
জমা করেন ধন
বলেন কথা অল্প যাতে
বুদ্ধি না যায় কমে
বুদ্ধি চর্চা থামলো সেদিন
ডাক দিলো যেই জমে॥