বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে – অধ্যাপক জামাল উদ্দিন


১৬ এপ্রিল ২০২৬ ১৪:৫৪

গাজীপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশবাসী জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনে জনরায় দিয়েছিল, কিন্তু বিএনপি সংবিধান সংস্কার উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে। জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে নব্য ফ্যাসিস্টদের মোকাবিলা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ। গত ১১ এপ্রিল শনিবার সকালে গাজীপুর শিববাড়ী মোড়ে গণভোটের রায় কার্যকর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।