বিএনপি জনগণের পালস্ বুঝতে না পারায় নির্বাচনে তাদের ভূমিধস পরাজয় হবে : মাসুদ সাঈদী
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯
আরিফ বিল্লাহ, পিরোজপুর : আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস পরাজয় হবে। কারণ তারা সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। তারা জনগণের পালস্ বুঝতে পারে না। তাই তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে।
গত ৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জামায়াতের আয়োজনে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় পিরোজপুর-১ আসনের দাঁড়িপাল্লার এমপি প্রার্থী ও সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫৪ বছর যারাই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এসেছে তারা কেউ দেশের জন্য কাজ করেনি। তাই দেশ ও জনগণের কাক্সিক্ষত সফলতা ও উন্নয়ন হয়নি। আমরা এখনো কাক্সিক্ষত মূলধারায় প্রবেশ করতে পারিনি। এখনই মোক্ষম সময় একটি কাক্সিক্ষত সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর।
তিনি বলেন, দীর্ঘদিন আমরা যাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, তারা এখন তাদের পথ পরিবর্তন করে ফ্যাসিবাদের দোসরদের মতো আচরণ করছে। দেশের মানুষ এটা পছন্দ করে না, তারা এটা চায় না। সারা দেশে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে বেড়াচ্ছে। তাই সারা দেশের মানুষ বলছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস পরাজয় হবে।
মাসুদ সাঈদী আরও বলেন, আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তাহলে আমরা আপনাদের খাদেম হবো। যেমন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১০ বছর আপনাদের খাদেম ছিলেন। আমরাও তেমনি খাদেম হয়ে আপনাদের পাশে থাকতে চাই। পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানীকে ঢেলে সাজাতে চাই। এ এলাকায় শিল্প কলকারখানা নির্মাণ করে বেকারত্ব দূর করতে চাই। রাস্তাঘাট, বেড়িবাঁধ, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে চাই।
সমাবেশে জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মো. নাসির উদ্দীন ওসমানী, আল্লামা সাঈদীর ছোট ছেলে নাসিম সাঈদী, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইমরান খান, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বাবুল হালদার, জামায়াতের পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম নাঈম, সদ্য জামায়াতে যোগদানকারী জেলা বিএনপি নেতা মো. ফারুক হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আশরাফুল ইসলামসহ অনেকে।
সমাবেশের শেষ প্রহরে বিএনপির ৭ নেতাকর্মী মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগদান করেন। এ সময় যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে দেয়া হয়। যোগদানকারীরা হলেনÑ ইন্দুরকানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. মোস্তফা হাওলাদার, সদস্য মো. মজিবুর রহমান, মো. আল আমিন, মো. নাসির মোল্লা, হাফেজ মো. শফিকুল ইসলাম, মো. ফরিদ হাওলদার ও আবুল মোল্লা।