দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে একবার পরীক্ষা করুন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবো : এটিএম আজহারুল ইসলাম


৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্যপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে একবার পরীক্ষা করুন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবো।
তিনি গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের তেঁতুলতলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আক্কাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য শাহ্ মোহাম্মদ হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কাজী সামছুল হুদা, সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জিকরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হলেই মানুষের কল্যাণ সাধিত হবে। জুলাই বিপ্লবের ছাত্র-জনতার ত্যাগ আর রক্তের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়ে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে কথা বলার সুযোগ পেয়েছি। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ন্যায়বিচার পেয়ে আমি মুক্তি লাভ করেছি। এই স্বাধীনতা আর দেশের সার্বভৌমত্ব ধরে রাখতে আসুন সবাই মিলে একটি উন্নত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশের কল্যাণ করতে হবে। এজন্য উচ্চ শিক্ষাগ্রহণ ও অধিকার নিশ্চিত করে আমাদের আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে কল্যাণের পথে এগিয়ে যেতে হবে।
আজহারুল ইসলাম বলেন, আমাদের সৎ নেতৃত্ব, দেশপ্রেম এবং উন্নত চরিত্রের মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। সমাজ ও রাষ্ট্রে আল্লাহর র্নিদেশিত কল্যাণের পথে সততার সাথে জনগণের আমানত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করবো।

বাংলা সাহিত্যে রোজা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬

আল মাহমুদের গল্পে প্রেম ও প্রকৃতি
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫

প্রেরণার বাতিঘর : আল মাহমুদ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪

বাবারা এমনই হয়
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩